ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ব্রাজিলে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৭৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে, ২০২৪,  4:53 PM

news image

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল। ঘটেছে ভূমিধসের ঘটনাও। দুর্যোগকবলিত অঞ্চলে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। এতে গত সাত দিনে অন্তত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১০০ জনের বেশি। এ ছাড়া প্রায় ৮৮ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন। রোববার (৫ মে) আল জাজিরার খবরে এসব বলা হয়। প্রতিবেদনে বলা হয়, রিও গ্র্যান্ডে ডু সুল রাজ্যটির অবস্থা ভয়াবহ। এর পোর্তো আলেগ্রি নগর বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এখানকার বাঁধগুলো উপড়ে শহরে পানি প্রবেশ করেছে। এখানকার গুয়াইবা নদীর পানির স্তরের উচ্চতা ৫.০৪ মিটার ছাড়িয়েছে। যা ১৯৪১ সালের ঐতিহাসিক ধ্বংসাত্মক বন্যার রেকর্ড ছাড়িয়ে গেছে বলে দাবি করছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম। এ পরিস্থিতে বন্যাকবলিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অন্ধকারে থাকতে হচ্ছে বাসিন্দাদের। অপেক্ষাকৃত নিচু এলাকার বসতঘরের রান্নাঘর ডুবে গেছে। লোকজনকে আগে থেকে প্রক্রিয়াজাতকৃত খাবার খেতে হচ্ছে। অনেকে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। শহরে পণ্য সরবরাহও প্রায় বন্ধ। এতে খাদ্য সংকটও দেখা দিচ্ছে। তেমনি তীব্র হয়েছে বিশুদ্ধ পানির সংকট। স্থানীয় প্রশাসনের হিসাবে ১০ লাখের বেশি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত রয়েছে। এতে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে কর্তৃপক্ষ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কিন্তু চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তা ব্যহত হচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রোববার দ্বিতীয়বারের মতো রিও গ্র্যান্ডে ডু সুল পরিদর্শন করেছেন। তিনি দুর্যোগের পূর্বপ্রস্তুতির ওপর জোর দেন। আশ্বাস দেন, ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হবে। বন্যাকবলিত অঞ্চলে সর্বাত্মক উদ্ধার অভিযান চলছে বলে জানান প্রেসিডেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম