ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

ব্রাজিলে ভূমিধসে প্রাণ গেল ৩০ জনের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে, ২০২২,  11:20 AM

news image

ব্রাজিলে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যেই মারা গেছেন ২৮ জন। খবর আলজাজিরার। দেশটির সিভিল ডিফেন্স বিভাগ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আরও ৭৬০ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। সিভিল ডিফেন্স কর্মকর্তা লে. কর্নেল লিওনার্দো রদ্রিগেজ তার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বন্যার কারণে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে রাজ্যটির ৩২ হাজার পরিবার। স্থানীয় স্কুলগুলো বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম