ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ব্রাজিলে ভবন ধসে নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুলাই, ২০২৩,  4:59 PM

news image

ব্রাজিলে ভবন ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্ব পার্নাম্বুকো রাজ্যের রেসিফ শহরে এ ঘটনা ঘটে। আলজাজিরার তথ্যমতে, ধসে পড়ার পর চার তলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে চলছে উদ্ধার অভিযান। তাৎক্ষণিকভাবে ভবন ধসের কারণ জানা যায়নি। তবে, নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। উল্লেখ্য, রেসিফ শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। সাম্প্রতিক দিনগুলোতে শহরটি ভারী বৃষ্টিপাত হয়েছে। সামনে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম