ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  4:42 PM

news image

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য। স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। অবশ্য বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।  রবিবার (১৭ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যে শনিবার বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর। অ্যামাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেছেন, ‘শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শুরু থেকেই কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে। এদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এছাড়া এই ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম