ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১২ শিক্ষার্থী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৫,  5:57 PM

news image

ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতো শহরে এ দুর্ঘটনা ঘটে।  খবরে বলা হয়েছে, বাসটি ইউনিফ্রান্স নামে পরিচিত ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল। পথিমধ্যে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে। রাজ্যের দমকল বাহিনী সামাজিকমাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে নিহতদের বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম