ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৪,  4:51 PM

news image

ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। রবিবার আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম