ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

ব্রাজিলে গুদামের কংক্রিটের কাঠামো ধসে নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  11:13 AM

news image

ব্রাজিলের সাও পাউলো শহরের কাছে একটি গুদামের কংক্রিটের একটি কাঠামো ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের দুই কংগ্রেস প্রার্থী মঙ্গলবার গুদামটি পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কংগ্রেসের প্রার্থী জোনিস দোনিজেছ ও এলি সান্তুস ব্রাজিলীয় কন্টেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শনকালে গুদামটির কংক্রিটের একটি কাঠামোর অংশবিশেষ তাদের ও কোম্পানির কর্মীদের ওপর ধসে পড়ে। এক ফেইসবুক পোস্টে দোনিজেছ জানিয়েছেন, তিনি ও সান্তুস, তাদের উভয়কেই উদ্ধার করা হয়েছে। কিন্তু এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে। তারা আরও জানায়, ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে আরও লোক আটকা পড়ে থাকতে পারেন বলে উদ্ধারকারীদের ধারণা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম