ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

ব্রাজিলের সব বিশ্বকাপের নায়ক জাগালো আর নেই

#

স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৪,  1:10 PM

news image

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সবকয়টি বিশ্বকাপের নায়ক ছিলেন মারিও জাগালো। একমাত্র ব্যক্তি হিসেবে চারটি বিশ্বকাপে তার অবদান ছিল। পেলের মৃত্যুর পর তিনি ছিলেন ৫৮ সালের বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য। এবার চলে যাওয়ার মিছিলে তিনিও নাম লিখিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। কিংবদন্তির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। গেল আগস্টে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। বিবৃতিতে বলা হয়, অনেক দুঃখের সঙ্গে আমরা চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর খবর জানাচ্ছি। ১৯৫৮, ১৯৬২ সালে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। খেলা ছেড়ে কোচিং পেশায় যুক্ত হওয়ার পর তার অধীনে ১৯৭০ সালে বিশ্বকাপের শিরোপা জিতে ব্রাজিল। এরপর ১৯৯৪ সালে ব্রাজিলের সহকারী কোচ ছিলেন তিনি। সেই বিবেচনায় চারটি বিশ্বকাপ জয় করেছিলেন তিনি। এ ছাড়া তিনিই প্রথম খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতা ব্যক্তি ছিলেন। এরপর ২০০২ সালে দলের বিশেষ পরামর্শক এবং টেকনিক্যাল ডিরেক্টরের অংশ হিসেবে জাপান-কোরিয়াতে এসেছিলেন জাগালো। সেই বিবেচনায় ব্রাজিলের সব বিশ্বকাপ দলেরই একজন ছিলেন এই কিংবদন্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম