ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় ধাপে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৬,  11:10 AM

news image

ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? প্রথম দফার ভোট শেষে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। গতকাল রবিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধান দুই প্রার্থীর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। আগামী ২৫ অক্টোবর দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান বেছে নিতে আবারও ভোট দেবেন ব্রাজিলের ভোটাররা।


ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি জানায়, এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বর্তমান প্রেসিডেন্ট বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর মধ্যেই মূল লড়াই হচ্ছে। লুলার বয়স ৮০ বছর আর ফ্লাভিও বলসোনারোর বয়স ৪৫ বছর। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও কট্টর ডানপন্থী নেতা জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও।


বিবিসির প্রতিবেদনের তথ্য, প্রথম ধাপের নির্বাচনে লুলা ও ফ্লাভিওর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৯৮ দশমিক ৮১ শতাংশ ভোট গণনা শেষে স্পষ্টত এগিয়ে ফ্লাভিও। তিনি পেয়েছেন ৪৭ দশমিক ২৪ শতাংশ ভোট। অন্যদিকে লুলা ৪৪ দশমিক ৯১ শতাংশ ভোট পেয়েছেন।


বাকি যত ভোট গণনা বাকি আছে, তাতে লুলা ও ফ্লাভিওর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের সীমারেখা অতিক্রম করতে পারছেন না। কাজেই পুরো গণনা শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে যে প্রথম ধাপে কেউই শেষ হাসি হাসতে পারেননি। অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ ও ফলাফলের জন্য। সেখানে এই দুই প্রার্থী লড়বেন।


প্রথম ধাপের ভোটে পিছিয়ে থাকাকে ‘অপ্রত্যাশিত’ বলেছেন প্রেসিডেন্ট লুলা। পরের ধাপের নির্বাচনে ‘আরও শক্তিশালী হয়ে ফিরবেন’—এ প্রত্যাশার কথা জানিয়ে গতকাল লুলা বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম, প্রথম ধাপে জয়ী হব। কিন্তু আসল খেলা কেবল শুরু হতে যাচ্ছে।’


বামপন্থী এই রাজনীতিক বলেন, ‘আমরা এখন খেলার অতিরিক্ত সময়ে আছি। অতিরিক্ত সময়ের মধ্যে ব্রাজিলের জনগণের মন জয় করে নেব।’


অন্যদিকে প্রথম ধাপের ভোটের এগিয়ে থাকায় ‘খুবই খুশি’ সাবেক প্রেসিডেন্টের পুত্র ফ্লাভিও। পরের ধাপেও বিজয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে গতকাল ব্রাজিলের এই সিনেটর বলেন, ‘আর মাত্র তিন সপ্তাহ পর ব্রাজিলের মানুষ আধুনিক একটি সরকার বেছে নেওয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—এ বাস্তব সম্ভাবনা নিয়ে আমি অত্যন্ত আনন্দিত।’ 


ব্রাজিলের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে ফ্লাভিওর বাবা জইর বলসোনারোকে ক্ষমতাচ্যুত করেছিলেন লুলা। এরপর নানা আইনি ঝামেলায় জড়ান জইর বলসোনারো। নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানচেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে তিনি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।


লাতিন আমেরিকার বেশির ভাগ দেশে এখন ডানপন্থার জয়জয়কার। এ অঞ্চলের অনেক দেশের ভোটাররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের নির্বাচিত করছেন। ভৌগোলিক ও অর্থনৈতিক—দুই ক্ষেত্রে লাতিন আমেরিকার সবচেয়ে দেশ ব্রাজিল কোন পথে যাবে, সেটা জানা যাবে সপ্তাহ তিনেক পর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম