ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেবে সরকার: প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন এমপি আমির হামজা নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু এক রাতে বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা : বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সিরিয়ায় আসাদ ও তার সহযোগীদের বিচার কার্যক্রম শুরু

ব্রাজিলিয়ান তারকা নেইমারের আবেগঘন বার্তা

#

স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  10:45 AM

news image

গোড়ালির চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার। ব্রাজিলের সামনের দুটি ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। ব্রাজিল দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, চলমান আসরের প্রথম রাউন্ডে আর দেখা যাবে না নেইমারকে। গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগী বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।নেইমার বলেন, ব্রাজিলের জার্সি গায়ে দিতে আমি যে পরিমাণ গর্ব ও ভালোবাসা অনুভব করি তা বলে বোঝানো যাবে না। যদি ঈশ্বর আমাকে কোনো দেশে জন্মানোর সুযোগ দিতেন, সেটা ব্রাজিলই হতো। আমার জীবনে কিছুই এমনিতে বা সহজে হয়নি। আমাকে সবসময় লক্ষ্য ও স্বপ্নের পেছনে ছুটতে হয়েছে। কখনও কারো ক্ষতি না করে সাহায্য করতে চেয়েছি। তিনি আরও বলেন, আজ ক্যারিয়ারের অন্যতম কঠিন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছি, আবারও একটা বিশ্বকাপে। হ্যাঁ, আমার ইনজুরি আছে এটা বিরক্তিকর, এটা কষ্টও দেবে। কিন্তু আমি নিশ্চিত ফিরে আসার সুযোগ আছে। কারণ দেশকে সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু সেলেসাওদের এমন খুশির দিনে দুশ্চিন্তা হয়ে আসে নেইমারের চোট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম