ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ব্যালট পেপার যাচ্ছে ৪ হাজার কেন্দ্রে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৪,  12:18 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শনিবার সারা দেশের চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন। নির্বাচন ভবনে শুক্রবার রাতে সাংবাদিকদের এ কথা জানান ইসির এ কর্মকর্তা। অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের কমনওয়েলথ ও ওআইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদের নির্বাচনি প্রস্তুতির সব বিষয়ে জানতে চাইলে আমরা সব বিষয়ে তাদের জানিয়েছি। তারা আমাদের প্রস্তুতির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৮টার পর থেকে প্রচারণা শেষ হয়েছে। আমাদের যে প্রস্তুতি সেটা যথাযথভাবে আছে। আগামীকাল (আজ) থেকে নির্বাচনি মালামাল সব কেন্দ্রে যাবে। শনিবার ৪ হাজার কেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে, আর বাকি কেন্দ্রে যাবে নির্বাচনের দিন সকালে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম