ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:27 AM

news image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফুল। এ সময় তিনি নিচে পড়ে যান। পরে তাকে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।


জানা গেছে, প্রাণিবিদ্যা বিভাগের সিনিয়র শিক্ষার্থী মুশফিকুর রহমান মামুন ব্যক্তিগত উদ্যোগে ১০ দিনে ১ হাজার কিলোমিটার ম্যারাথনের আয়োজন করেছেন। ওই আয়োজনের ব্যানার লাগাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।


চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।’ তিনি জানান, অ্যাম্বুলেন্সে খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে পাঠানো হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম