ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ব্যাটারিচালিত রিকশা চলবে, হাইকোর্টের আদেশ স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪,  3:50 PM

news image

ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার সকালে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে সরকার। ডেপুটি অ্যাটর্নি নূর মুহাম্মদ আজমী বলেন, গতকাল বিকেলে স্থগিতাদেশ চেয়ে আবেদন দাখিল করা হয়েছে। সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির সামনে শুনানি হবে। উল্লেখ্য, গত ২০ নভেম্বর, হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে তিন দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একইসঙ্গে এসব যানবাহনের কার্যক্রম বন্ধে তাদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে রুল জারি করে। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ নির্দেশনা দেন। রিট আবেদনকারীদের আইনজীবী সানজিদ সিদ্দিকী সেদিন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, নগরীতে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপের অভাবকে চ্যালেঞ্জ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম