ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ব্যাটারিচালিত পাখি ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২২,  2:26 PM

news image

কুষ্টিয়ার খোকসা উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত পাখি ভ্যানের ধাক্কায় রাইসা (৪) নামে এক শিশু মারা গেছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে আলম খার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। শিশু রাইসা সন্তোষপুর গ্রামের ওসমান খানের মেয়ে। শিশুটির দাদি আছিয়া খাতুন বলেন, সকাল ৯টার দিকে রাইসা তার মা লিমা খাতুনের কাছ থেকে টাকা নিয়ে আলম খার দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। ভ্যানের আঘাতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা আহতাবস্থায় রাইসাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ দেওয়া হলে মামলা হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম