ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৬,  5:08 PM

news image

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নারায়ণগঞ্জের ফতুল্লায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদিবা কিশোরগঞ্জের নিকলী উপজেলার গৌরীপুর গ্রামের ট্রাকচালক মো. মোখলেস হোসেনের মেয়ে। পরিবারটি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বসবাস করছে।

নিহত শিশুর স্বজন মো. জুম্মন জানান, বিকেলে বাসার সামনে বড় বোন ফাতিমার সঙ্গে খেলছিল আদিবা। একপর্যায়ে সে হঠাৎ রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আদিবার বড় বোন বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খবর দিলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনাটি জানাজানি হলে উপস্থিত অনেকেই ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল এবং অনভিজ্ঞ চালকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, অনেক চালকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ বা সড়ক নিরাপত্তা বিষয়ে ন্যূনতম ধারণা নেই। ট্রাফিক আইন না জেনেই তারা ব্যস্ত সড়কে যানবাহন চালাচ্ছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু ঢাকা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও প্রায় প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এসব দুর্ঘটনায় শিশু ও বয়স্ক- উভয় বয়সী মানুষই হতাহত হচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম