ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ব্যাংক হিসাবে নতুন কোটিপতি ৭ হাজার

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৩,  12:52 PM

news image

সবশেষ দেশের ব্যাংক হিসাব অনুযায়ী কোটি টাকার উপরে রয়েছে, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা এখন এক লাখ ১৩ হাজার ৫৮৬টি। ২০২২ সালের হিসাব অনুযায়ী কোটি টাকার এ হিসাব ছিল এক লাখ ছয় হাজার ৫২০টি। অর্থাৎ বছরের ঘুরতেই কোটি টাকার হিসাবের সংখ্যা বেড়েছে সাত হাজার ৬৬টি। আর তিন মাসে বেড়েছে ৩২টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশের মূল্যস্ফীতি এখন স্মরণকালের সর্বোচ্চ। চলছে বৈশ্বিক অর্থনৈতিক সংকট। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সঞ্চয় কমেছে। জীবন-যাপরে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। তবুও বেড়েছে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা। তথ্য অনুযায়ী, চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৬৮৪। এসব হিসাবে জমা আছে ১৭ লাখ ১৩ হাজার ১৩৪ কোটি টাকা। এর মধ্যে কোটি টাকার হিসাবে জমা আছে ৭ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা। ব্যাংক খাতের মোট আমানতের ৪২ দশমিক ৩৫ শতাংশ কোটি টাকার হিসাবধারীদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার হিসাব সংখ্যা ৮৯ হাজার ৭৬০। যাতে জমা এক লাখ ৮৭ হাজার ৩২৭ কোটি টাকা। পাঁচ কোটি এক টাকা থেকে ১০ কোটির ১২ হাজার ২২১টি হিসাবে জমা ৮৬ হাজার ৩১২ কোটি টাকা। এ ছাড়া ১০ কোটি থেকে ১৫ কোটি টাকার হিসাবের সংখ্যা রয়েছে চার হাজার ৭৪টি, ১৫ কোটি থেকে ২০ কোটির মধ্যে এক হাজার ৯৬৮টি, ২০ কোটি থেকে ২৫ কোটির মধ্যে এক হাজার ২৭৪টি, ২৫ কোটি থেকে ৩০ কোটির মধ্যে রয়েছে ৯১৯টি হিসাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম