ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ব্যাংক হলিডে : দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০২৫,  4:57 PM

news image

ব্যাংক হলিডে উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) দেশের সকল ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এছসড়াও বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংকসহ বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে, শুধুমাত্র অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের জন্য। জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে গণ্য হয়। এই সময় ব্যাংকগুলো গত ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ সম্পন্ন করে এবং অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই জটিল ও সময়সাপেক্ষ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই ১ জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়। ফলে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন কিংবা এটিএম থেকে নগদ উত্তোলনসহ সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকে। ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেনও আজ বন্ধ থাকবে, কারণ দেশের শেয়ারবাজারের অধিকাংশ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন সম্ভব হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম