ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

ব্যাংক ও পুঁজিবাজারের পর আজ খুলেছে গার্মেন্টস

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৪,  10:57 AM

news image

ছাত্র আন্দোলনের জেরে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করছে রাজধানী ঢাকা। ইতোমধ্যে খুলেছে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান।সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের ব্যাংকও খুলেছে। তবে সাধারণ মানুষের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঝুঁকি বিবেচনা করে ব্যাংকগুলো শাখা খোলা রাখতে পারবে; নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যাংকগুলো সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, অতি জরুরি কাজ ছাড়া গতকাল কেউ ব্যাংকে আসেনি। বেশির ভাগ এসেছেন নগদ অর্থ তুলতে।এটিএম বুথ চালু থাকায় অবশ্য শাখা থেকে নগদ টাকা তোলার চাহিদা কম। বড় অঙ্কের লেনদেন ছাড়া শাখায় আসার প্রয়োজন হয় না। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং, এমএফএসসহ সব সেবাই চালু আছে। এদিকে আজ বুধবার থেকে দেশের সব তৈরি পোশাক শিল্পকারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ও হতাহতের ঘটনার পর সোমবার থেকে তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছুটির সময়ে দেশের সব ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আর্থিক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তীতে ৬ আগস্ট সব প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। এর পরেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সড়কে যান চলাচল কম হলেও পণ্য পরিবহনের যানবাহন চলাচল করতে দেখা যায়।  শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েক দিনের টানা বিক্ষোভ, সংঘাত-সহিংসতায় দেশব্যাপী থমথমে অবস্থা বিরাজ ছিল, তা কাটতে শুরু করেছে।  এদিকে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে, ঢাকা শহরসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম