ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৬,  10:10 PM

news image

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (৪ এপ্রিল) এসব তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সকল তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। এছাড়া, দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে দেশের কোনও শপিংমল সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না। এছাড়া, বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানেও আলোকসজ্জার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম