ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ

ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে, গুজবে কান দেবেন না: শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  3:31 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যাংকে টাকার কোনো সংকট নেই; পর্যাপ্ত টাকা আছে, গুজবে কান দেবেন না। আমাদের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলেই বাজেটের কলেবর বাড়ছে।’ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দার ধাক্কা সামলাতে সবাইকে আগে থেকেই সতর্ক হতে হবে। কোনো জমি যেন অনাবাদি না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে; সাশ্রয়ী হতে হবে সবাইকে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট ছাড়া ভিন্ন কোনো পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। করোনা মহামারিতে জনগণের পাশে থাকার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘টাকা লেনদেন করে নির্বাচনে মনোনয়ন দেয় বিএনপি। দলটির দুই নেতা আমার কাছে এসে বলেছেন, তারা নাকি টাকা না দিলে মনোনয়ন দেয় না। টাকা না দেয়া তাদের মধ্য থেকে একজন মনোনয়ন পায়নি। ওইভাবে নির্বাচন করে নির্বাচনে জেতা যায় না। এটা হলো বাস্তবতা। সকালে একজনের নাম যায়, দুপুরে একজনের নাম যায়, বিকেলে আরেকজনের নাম যায়। এভাবেই তাদের ইলেকশন হয়। ফেলো কড়ি, মাখো তেল, অর্থাৎ যে টাকা দেবে সে প্রার্থী।’ সামরিক শাসক জিয়া ও এরশাদ শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে ছাত্রদের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের পকেট থেকে অবৈধভাবে জন্ম হয়েছে বিএনপির। ক্যান্টনমেন্টে বসে গোয়েন্দাদের সহায়তায় এ বিএনপির জন্ম। কিছু রাজনীতি শিখেছে আমাদের সাথে যৌথ আন্দোলন করে। এরশাদবিরোধী আন্দোলন যখন আমরা করি, তখন ওই আন্দোলনের মধ্যদিয়ে তারা কিছু শিখেছে। এটাই বাস্তবতা। তাছাড়া তাদের রাজনীতি আর কী ছিল!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম