ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

#

২২ জানুয়ারি, ২০২৬,  2:45 PM

news image

জনসাধারণের জন্য সমন্বিত বীমা সেবা প্রদান নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি ব্যাংকান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন বীমা পণ্য সরবরাহ করা হবে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। এই ব্যাংকান্স্যুরেন্স চুক্তির মাধ্যমে দেশে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আর্থিক ঝুঁকি হ্রাস এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্স অফিসার (সিসি) মো. মাহবুবুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং ব্যাংকান্স্যুরেন্স সেকশনের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইসিসি মোহাম্মদ খাইরুল আলম; চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম