ঢাকা ১৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় চাঁদা না পেয়ে বাসা বড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট, আহত ৫ রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

বোয়ালখালীতে ভূমিসেবা মেলা

#

২০ মে, ২০২৬,  1:17 PM

news image

ডিজিটাল সেবায় কমছে হয়রানি, মিলছে দ্রুত নামজারি-খারিজ সুবিধা

খোরশেদ আলম : “জনবান্ধব, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা – সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদন, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সওকত আলম, হাজি ইছহাক চৌধুরী, নুরুল করিম নুরু এবং বোয়ালখালী প্রেসক্লাব-এর সভাপতি সিরাজুল ইসলাম। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পী বড়ুয়া-র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেলায় আসা সেবাগ্রহীতাদের ভাষ্য, আগে ভূমি সংক্রান্ত কাজে দিনের পর দিন অফিসে ঘুরতে হলেও এখন ডিজিটাল ব্যবস্থাপনার কারণে দ্রুত ও সহজে সেবা মিলছে। বিশেষ করে নামজারি ও খারিজ কার্যক্রমে হয়রানি কমেছে বলেও তারা জানান।

মেলা সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এ আয়োজন। ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও সেবা পেতে উপজেলার সর্বস্তরের মানুষকে মেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছে মেলা কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম