ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

#

ক্রীড়া প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩,  8:02 PM

news image

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাঁটুর চোটে পড়া পেসার এবাদত হোসেন একাদশে নেই। এছাড়া বাদ পড়েছেন হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। তাদের বদলে দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। আগেই সিরিজ জিতে যাওয়া আফগানিস্তান বিশ্রামে রেখেছে রশিদ খানকে। এর আগে একমাত্র টেস্টেও ছিলেন না রশিদ। এ ছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর। ডানহাতি পেসার রহমান ও বাঁহাতি স্পিনার জিয়া, দুজনেরই অভিষেক হচ্ছে আজ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম