ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৩,  11:19 AM

news image

ভিডোর্সের জের ধরে ছোট বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে বড় বোন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে শাজাহানপুর উপজেলার সুজাবাদ পাথারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতের নাম নার্গিস বেগম। তিনি ওই এলাকার রেজাউল করিমের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত গাইবান্ধার সাঘাটার বাসিন্দা আনারুল ইসলাম পলাতক রয়েছেন। বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নার্গিসের ছোট বোনের সাথে আনারুলের ১২ বছর আগে বিয়ে হয়। আনারুল মাদকাসক্ত হওয়ায় গত সাত মাস আগে নার্গিসের ছোট বোনের বিচ্ছেদ হয়।

আনারুলের ছোট মেয়ে তার মায়ের সাথেই থাকতো। বুধবার দুপুরে আনারুল তার মেয়েকে দেখতে আসে। পরে সন্ধ্যার দিকে ভায়রা রেজাউলের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে আনারুল রেজাউল এবং নার্গিসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে দুইজনকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় রেজাউল হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। নিহতের ছেলে নাঈম ইসলাম বলেন, আমি বাসায় যাচ্ছিলাম। এমন সময় আমার খালার সাবেক স্বামীর  সাথে দেখা হয়। সে বিচ্ছেদ ভুলে আবার আমার খালাকে নিয়ে সংসার করতে চায়। এজন্য আমাকে আমার খালার সাথে কথা বলতে বলে। এরপর আমাদের বাসায় গিয়ে আবার আমার বাবার সঙ্গে বিবাদে জরায়। পরবর্তীতে আমার মা বাধা দিলে আমার বাবা এবং মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে আমার মা মারা যান। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম