ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

বৈষম্যহীনভাবে যোগ্যদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে : রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৫,  11:09 AM

news image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘বৈষম্যহীনভাবে স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সক্ষম হবো- ইনশাআল্লাহ।’ আজ ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস, এ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অধীনে গভর্নমেন্ট টু পার্সন (জিটুপি) পদ্ধতিতে ভাতা দেওয়া ও বিভিন্ন কৌশলগত সংস্কার কর্মসূচি সামাজিক নিরাপত্তাবলয় দৃঢ়করণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সুবিধাবঞ্চিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মো. সাহাবুদ্দিন বলেন, ‘জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সবার কাম্য। দেশের কল্যাণমূলক কার্যক্রম ও উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সমাজের দুস্থ ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই।’ তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত ও মানবাধিকার সুরক্ষায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দেওয়া লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।’ তিনি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম