ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বৈরুতে আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:54 PM

news image

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাজধানীর দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে। এতে শিশুসহ অনেকে হতাহত হয়েছে। বিশ্ব নেতাদের যুদ্ধবিরতি চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গত সোমবারের পর লেবাননে সাত শতাধিক মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন, ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এটিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। এদিকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় ৪১ হাজার ৫৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৬ হাজার ৯২ জন। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশই নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে জাপানও। জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, লেবাননে বসবাস করা জাপানি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আমরা পর্যব্ক্ষেণ করছি। পাশাপাশি নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানাচ্ছি। সূত্র: আল-জাজিরা


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম