ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২৬,  10:35 AM

news image

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১০ জন। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে, বৈরুতের মধ্যভাগে অবস্থিত রামাদা হোটেলের একটি অ্যাপার্টমেন্টে এই হামলা হয়েছে। আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার ভোরে বৈরুতের মধ্যাঞ্চলে অবস্থিত রামাদা হোটেল ভবনের একটি অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়। ইসরায়েল জানিয়েছে যে লেবাননের রাজধানীতে কর্মরত ইরানি কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর এটিই বৈরুতের প্রাণকেন্দ্রে প্রথম ইসরায়েলি হামলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম