ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  9:25 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৮ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ৩০ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমদানি কমের কারণেই দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। শনিবার (১৩ আগস্ট) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। পেঁয়াজ কিনতে আসা মাজহারুল ইসলাম বলেন, দেশের বাজারে সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

বাজার করার জন্য বাসা থেকে যে পরিমাণ টাকা এনেছিলাম, অর্ধেক বাজার করতেই শেষ। কাঁচামরিচ, ডিম, তেল, চিনি, মসলাসহ বিভিন্ন ধরনের পণ্যের দাম বেশি। যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ছে সেভাবে তো আমাদের আয় বাড়েনি। আমরা কীভাবে চলবো। খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, সরবরাহ কমের কারণে আমদানিকারকরা মোকামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। যার জন্য আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে। আমরাও শান্তি মতো ব্যবসা করতে পারছি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম