ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বেড়েছে কাঁচা পেঁপের দাম, বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২২,  4:07 PM

news image

রাজধানীর বাজারগুলোতে পেঁপের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে কয়েক গুণ। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। সবজি ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন সময় পেঁপের দাম বেড়েছে, আবার কমেছে, কিন্তু কখনো ৮০ টাকায় পৌঁছায়নি। গতকাল মঙ্গলবার রাজধানীর বেশ কিছু বাজারে গিয়ে সবজির বেশির ভাগ দোকানেই পেঁপে পাওয়া যায়নি। দু-একটি দোকানে পেঁপে থাকলেও দামে আগুন। ৭০-৮০ টাকার নিচে বিক্রি করছেন না খুচরা ব্যবসায়ীরা।

এক সবজি বিক্রেতা বলেন, কারওয়ান বাজারে পেঁপের সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম অনেক বেশি। আমাদেরই ৬০ টাকা কেজি পাইকারি কিনে আনতে হচ্ছে। জানা গেছে, কাঁচা পেঁপে বারোমাসি সবজি হলেও বর্তমানে নরসিংদীর পাইকারি ও খুচরা সবজির হাটগুলোতে সংকট দেখা দিয়েছে। মৌসুম না হওয়ায় পাইকারি হাটগুলোতে চাহিদার তুলনায় জোগান একেবারেই কম। এতে যে পরিমাণ পাওয়া যাচ্ছে তা চড়া দামে বিক্রি হচ্ছে। নরসিংদীর পাইকারি ও খুচরা সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা। তবে ছোট আকারের পেঁপে ৫-১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম