ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বেড়াতে গিয়ে নির্বাচনি সহিংসতায় ১ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২১,  10:07 AM

news image

মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচনি সহিংসতায় একজন নিহত হয়েছেন। গতকাল রোববার বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানিয়াল উত্তর ভূকৈলাশ সরকারি কাজিয়ারচর কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, বাংলাবাজার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বই প্রতীকের প্রার্থী আরফা বেগম ও কলম প্রতীকের প্রার্থী রাবেয়া বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের কাচিকাটা এলাকার শাকিল মোল্লাকে (৩০) কোপানো হয়। তিনি গতকাল শনিবার মুন্সীগঞ্জের বাংলাবাজারে তাঁর নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর নানা নিরু মাঝি বাংলাবাজারের বানিয়াল দক্ষিণ কৈলাশ এলাকার বাসিন্দা। নিহত শাকিল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শাকিল কলম প্রতীকের প্রার্থী রাবেয়া বেগমের সমর্থক। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক জানান, ওই ব্যক্তিকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, বাংলাবাজার কেন্দ্রের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ায় দুই নারী মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম