ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  5:04 PM

news image

বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এর আগে, গতকাল (সোমবার) দুপুর ২টায় ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার ২০২৩ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ে দেশের ৫৪০টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। ১ লাখ ৭ হাজার ৮৯০টি আসনের বিপরীতে ৬ লাখ ৩২ হাজার ৯০৩টি আবেদন জমা পড়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম