ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  10:50 AM

news image

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলার জবাবে বড় ধরনের পাল্টা অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৪০ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। রবিবার (১ ফেব্রুয়ারি) কোয়েটায় এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন। খবর ডনের। এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে বেলুচিস্তানের কোয়েটা, গোয়াদর, মাস্টুং এবং নুশকিসহ অন্তত ১২টি স্থানে একযোগে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। মুখ্যমন্ত্রী জানান, সন্ত্রাসীরা কোয়েটার উচ্চ-নিরাপত্তা বলয়ে ঢুকে জিম্মি করার পরিকল্পনা করেছিল। যা সময়মতো নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই সংঘাতে ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য (পুলিশ, এফসি ও নেভি সদস্য) এবং নারী ও শিশুসহ অন্তত ৩১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তান সরকার বেলুচিস্তানে সক্রিয় এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করেছে। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সরাসরি নির্দেশ ও মদদে এই হামলা চালানো হয়েছে। যদিও ভারত বরাবরই এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, যখনই পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই ভারতের নির্দেশে এ ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। তাদের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,

আমরা এক সেকেন্ডের জন্যও ছাড় দিতে প্রস্তুত নই। পাকিস্তানের এক ইঞ্চি জমিও তাদের ভাঙতে দেওয়া হবে না। তিনি আরও জানান, অনেক সন্ত্রাসী বেসামরিক নাগরিকদের ‘হিউম্যান শিল্ড’ বা ঢাল হিসেবে ব্যবহার করায় অভিযানে কিছুটা সময় লেগেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো প্রদেশে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বেলুচিস্তানে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ইরানের দূতাবাস থেকে পাঠানো পৃথক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সূত্র: ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম