ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২,  4:38 PM

news image

হঠাৎ মারা গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই। তার বয়স হয়েছিল ৬৪ বছর। স্থানীয় সময় শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলতার বরাত দিয়ে এই মৃত্যুর খবর জানায় রয়টার্স। খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই হঠাৎই মারা গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন মাকেই। জানা গেছে, মাকেই এই সপ্তাহের শুরুতে ইয়েরেভানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন। সোভিয়েত পরবর্তী বেশ কয়েকটি রাষ্ট্রের একটি সামরিক জোট এটি। আগামীকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার কথা ছিল তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম