ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বেবি বাম্পের ছবি নিয়ে ট্রোল: ট্রলারদের একহাত নিলেন কাজল

#

বিনোদন ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  7:58 PM

news image

গর্ভাবস্থায় একজন নারীর শরীরের অনেক পরিবর্তন হয়। এই পরিবর্তন নিয়ে অনেক তারকাকেই ট্রোলের মুখে পড়তে দেখা গেছে। এবার এই ঝামেলায় পড়লেন দক্ষিণী নায়িকা কাজল আগারওয়াল। মা হতে গিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং ও ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু নিজের বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে সঙ্গে একটি দীর্ঘ পোস্ট করে ট্রলারদের একহাত নিলেন এই নায়িকা। ওই পোস্টে কাজল তার মা হতে যাওয়া অভিজ্ঞতাকে যেমন তুলে ধরেছেন, তেমনই ট্রলারদেরও বিষয়টি নিয়ে শিক্ষা দিতে চেয়েছেন।  ‘সিংঘাম’ সিনেমার এই নায়িকার মতে,

একজন গর্ভবতীকে যে ট্রল করে সে কখনও অনুভূতিপ্রবণ হতে পারে না। এই ধরনের মানুষদের নিজের চরকায় তেল দেওয়া উচিত।  তিনি লেখেন, ‘‘মা হওয়ার পর একজন নারীর শরীরকে আবার আগের মতো দেখতে কিছুদিন সময় লাগে। তাই আমাদের তো অস্বাভাবিক লাগার কথা নয়, আমাদের তো অস্বস্তি হওয়ার কথা নয়।’’  ২০২০ সালে ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। প্রথমবারের মত মা হতে যাচ্ছেন তিনি। সূত্র: বলিউড শাদি.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম