ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৫,  3:52 PM

news image

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার বড়দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটি। বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই দুইদিন বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। সেই সঙ্গে কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতীয় পণ্য খালাস ট্রাক ফিরে যেতে পারবে। আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম