ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বেনাপোলে ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  2:03 PM

news image

বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রাম থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের সজলের মোড় নামক স্থান দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন দু’মোটরসাইকেল আরোহীকে গতি রোধ করতে বলা হয়। এ সময় তারা মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীকে লাঠি দিয়ে আঘাত করলে তার কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায় এবং তারা পালিয়ে যায়। পরে সে ব্যাগটির মধ্যে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম