ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২২,  9:11 AM

news image

বিশ্বকাপের পর মাঠে নেমেই এক দুর্দান্ত জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। ভ্যালাডোলিডের মাঠে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। শেষ দিকে বেনজেমার দুই গোলে জয় পায় রিয়াল। এই জয়ে বার্সাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে এল তারা। বলও দখলে পিছিয়ে ছিল টেবিলের ১৫ নম্বর দল ভ্যালাডোলিড। তবে আক্রমণ কোনোভাবেই কম করেনি তারা। ভ্যালাডোলিড খেলোয়াড়দের একের পর এক আক্রমণে ব্যস্ত সময় পার করেছে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। তবে ম্যাচের প্রথম সুযোগটা তৈরি করেছিল রিয়াল। ম্যাচের নবম মিনিটে অ্যাসেনসিওর শট থামিয়ে দেন ভ্যালাডোলিড গোলরক্ষক। তবে ১৭ তম মিনিটে বেনজেমা খালি পোস্ট পেয়েও গোল করতে পারেননি। বল পোস্টের উপর দিয়ে মারেন। প্রথম হাফে আর কোনো গোল হয়নি। তবে ছোট ছোট বেশ কিছু সুযোগ তৈরি করেছিল দুই দলই। দ্বিতীয় হাফের প্রথম ২০ মিনিট বল মাঝ মাঠেই রাখে দুই দল। তবে ৬৬ মিনিটে এক অসাধারণ সেভ করে রিয়ালকে বাঁচিয়ে দেন থিবো কর্তোয়া। ম্যাচের ৭৯ মিনিটে কর্নার পায় রিয়াল। সেই কর্নার থেকে বল ভ্যালাডোলিডের খেলোয়াড় সানচেসের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপে না খেলতে পারা করিম বেনজেমা। ৮৯তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন বেনজেমা। এদুয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জাল খুঁজে নেন রিয়াল অধিনায়ক। আসরে ৮ ম্যাচে এটি বেনজেমার সপ্তম গোল। ১৩ গোল করে শীর্ষে বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে নেমে গেল দুই নম্বরে। এস্পানিওলকে হারিয়ে ফের শীর্ষে ফেরার সুযোগ আছে তাদের। এদিন ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুর জন্য এক মিনিট নীরবতা পালন দিয়ে শুরু হয় ম্যাচটি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম