ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

বেনজীর আহমেদের দেশত‌্যা‌গে আদাল‌তের কোনো নি‌ষেধাজ্ঞা ছি‌ল না: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৪,  4:09 PM

news image

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোন দেশে আছেন, সে বিষয়ে সরকারের কাছে কো‌নো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বেনজীর আহমেদের দেশত‌্যা‌গে আদাল‌তের কোনো নি‌ষেধাজ্ঞা ছি‌ল না। তাই সে কো‌ন দে‌শে গি‌য়ে‌ছে, সে বিষ‌য়ে সরকারের কাছে কো‌নো তথ‌্য নেই। তবে শোনা যাচ্ছে, তিনি সিঙ্গাপুরে আছেন। বুধবার (৫ জুন) দুপু‌রে রাজধানীর রাওয়া কন‌ভেনশন সেন্টা‌রে ইউনিভার্সেল মেডিকেল কলেজের দশম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্য শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা ব‌লেন। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় মাংস উদ্ধা‌রের বিষ‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ডিএনএ প‌রীক্ষা ছাড়া শতভাগ নি‌শ্চিত ক‌রে কিছুই বলা যা‌চ্ছে না। তবে আসামিদের জবানব‌ন্দি‌ অনুযায়ী মনে হচ্ছে তাকে হত‌্যা করা হয়ে‌ছে। এ ঘটনায় দুই দেশ (ভারত ও বাংলাদেশ) মি‌লেই তদন্ত হ‌চ্ছে।‌

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম