ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান মারা গেছেন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২২,  2:14 PM

news image

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২২ জুলাই) রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (২৩ জুলাই) মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহমুদুন নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহম্মদ কামরুজ্জামান বেশকিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুর সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, আজ রাতে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম