ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৫,  8:38 PM

news image

সম্প্রতি বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা রোকেয়া রচনাবলী থেকে খণ্ডিত আকারে কিছু উক্তি তুলে ধরেন রাজশাহী বিশবিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। ওই পোস্টের শুরুতে শিরোনাম আকারে তিনি লেখেন ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন’। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ হিসেবে পরিচিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার ওই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ নিন্দা জানান। এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর কৃষিবি ইনস্টিটিউট মিলনায়তনে ৭ দিনব্যাপি ‘দেশ গড়ার পরিকল্পনা’র পঞ্চম দিনের কর্মশালায় বলেন, বেগম রোকেয়াকে কাফির-মুরতাদ বলায় তীব্র নিন্দা জানাই। দেশে কোন অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি–না সে সংশয় তৈরি হয়েছে। এ সময় গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার পর নতুন কালো শক্তির উত্থান হচ্ছে কি–না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ধর্মকে পুঁজি করে যারা আধিপত্য বিস্তার করতে চায় সেসব কালো শক্তিকে রুখে দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম