ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৫,  10:43 AM

news image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না। যে নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, তিনি নেই, আমরা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো। অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস মৃত্যুর খবর পাওয়ার পর ফোন দিয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি সঙ্গে সঙ্গে ফোন দিয়েছেন। তারা সকাল ১০টায় ক্যাবিনেট মিটিং করবেন। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। পরে আমরা সেসব কর্মসূচি জানিয়ে দেব। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, হাবীবুন নবী খান সোহেল, ডা. শাহাবুদ্দিন তালুকদার ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম