ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বেগমগঞ্জে ‘বিবস্ত্র করে’ নারী নির্যাতন: ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২১,  12:45 PM

news image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক নারীকে (৩৭) ‘বিবস্ত্র করে’ নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা জজ) জয়নাল আবদিন এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত জোর করে ওই নারীর ঘরে ঢোকেন। তারা ঘরে থাকা নারী ও তার স্বামীকে মারধর, নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা এবং পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। এর ৩২ দিন পর অভিযুক্ত ব্যক্তিরা ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০২০ সালের ৪ অক্টোবর দেলোয়ার বাহিনীর নয়জন সদস্যের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি তদন্তে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে এতে জড়িত থাকার প্রমাণ পায়, যাদের মধ্যে এজাহারনামীয় আসামি আট, আর এজাহারবর্হিভূত আসামি ছয়। আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ এই মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় মোয়াজ্জেম হোসেন নামে এক আসামিকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম