ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বেইলি রোডে আগুন: ৫ জন এখনো 'শঙ্কামুক্ত নয়'

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৪,  2:06 PM

news image

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবন গ্রিন কোজিতে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে পাঁচজন এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, তাদের শ্বাসনালী পুড়ে গেছে, একটু কমপ্লিকেশন আছে। যার জন্য আমরা তাদের রেখে দিয়েছি। তাদের আরও কয়েকদিন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব কী করা যায়। শনিবার বেলা ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখার পর তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটে সকাল পর্যন্ত ১১ জন আহত রোগী ছিলেন। তাদের মধ্যে ৫ জন হাসপাতালেই থাকবেন। কারণ তারা এখনও কেউ শঙ্কামুক্ত নন। আর বাকি ৬ জনকে আমরা ছেড়ে দেব। তারা মোটামুটি ভালো আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে বলেছেন, এ অগ্নিকাণ্ডে আহত সকল রোগীর সব খরচ সরকার বহন করবে। আমাদের এখানে একটি ফান্ড আছে। তিনি আজকে বেশ কিছু টাকাও পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ভবনটিতে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। ৩৯ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম