ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বেইলি রোডে আগুন: গ্রেপ্তারকৃতদের তালিকা দাখিলের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৪,  1:55 PM

news image

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কতজন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধভার (১৩ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  আগামী এক মাসের মধ্যে পুলিশের আইজিকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে।  একইসঙ্গে আগুনে ৪৬ জনের মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকদের গ্রেপ্তার কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।  আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর. সোবহান। গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন নিহত হন। এছাড়াও ওই ভবন থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়।  পরে গত ১ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলায় অসংখ্য শ্রমিককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম