ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বৃহস্পতিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৪,  11:22 AM

news image

গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দেশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। বুধবার (৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মনোহরদী অফট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত মনোহরদী উপজেলা সদর ও গোতাশিয়া এলাকা একং কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম