ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

বৃষ্টি হলেই জলাবদ্ধতা দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুন, ২০২২,  4:03 PM

news image

দুইদিনের টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম  নগরে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।শনিবার (১৮ জুন) নগরের নিচু এলাকা মরাদপুর,বহদ্দারহাট,ষোলশহর,কাপাসগোলা, চকবাজার,বাকলিয়া, চান্দগাঁও, ২নম্বর গেইট, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও হালিশহরসহ বেশির ভাগ এলাকায় রাস্তায় পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত যানবাহন না থাকায় রিকশায় অথবা পায়ে হেঁটে হাঁটুপানি মাড়িয়ে যাত্রা করতে হয়েছে কর্মস্থলে। বৃষ্টি হলেই জলাবদ্ধতার এই দুর্ভোগের জন্য নগরের সেবা সংস্থাগুলো খামখেয়ালিপনাকে দুষছেন নগরবাসী। মোহাম্মদ আবদুল আলীম বহদ্দারহাট এলাকার এক বাসিন্দা বলেন, জলাবদ্ধতা সমস্যা নতুন নয়।

খাল খননে কাজ চলছে অনেকদিন ধরে। এখনও শেষ হচ্ছে না। এতে নগরবাসীর ভোগান্তি দিন দিন আরও বাড়ছে। কখন এ সমস্যা থেকে মুক্তি মিলবে তা কেউ জানে না। বেশির ভাগ পথচারীর মধ্যে জলবদ্ধতা নিয়ে অসন্তুষ্টতা ও চরম হতাশা দেখা গেছে। আবার অনেকে বলেছেন পানিগুলো খুবই নোংরা ও দূর্গন্ধ। এদিকে, বর্ষার এ বৃষ্টি আরো দুই একদিন স্থায়ী হবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশীদ আমাদেরকর জানান, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবের কারণে চট্টগ্রামের কোথাও কোথাও বজ্রপাতসহ ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। ২০ জুন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাঝারী থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। নগরের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের কাজ চলছে। তবে প্রকল্পগুলোর কাজের অগ্রগতি নেই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম