ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বৃষ্টি বাধায় ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ড্র

#

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৪,  1:59 PM

news image

ব্রিসবেনে ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে তৃতীয় টেস্ট জমে উঠলেও খারাপ আবহাওয়ার কারণে ড্র দিয়েই শেষ করতে হলো ম্যাচটি। ভারতীয় বোলারদের দাপুটের পঞ্চম দিনটি বাধা হয়ে দাঁড়ায় ব্রিসবেনের আবহাওয়া। শেষদিনে জয়ের জন্য ২৭৫ রান করতে হতো ভারতকে। সিরিজের ফল এখনও ১-১। পরের টেস্ট মেলবোর্নে। বুধবার (১৮ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮ রান করে রোহিত শর্মারা। তারপরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র বলে ঘোষণা করেন আম্পায়াররা। এরআগে বৃষ্টি মাথায় নিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট শুরু করেছিল ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪৪৫ রান করেছিল স্বাগতিকরা। স্টিভ স্মিথ ১০১ ও ট্র্যাভিস হেড করেন ১৫২ রান। ৬ উইকেট শিকার করেছিলেন বুমরাহ। পঞ্চম দিনে ভারতের ইনিংস থেমে যায় ২৬০ রানে। ৩১ রান করে আউট হন আকাশ দীপ। ১০ রান নিয়ে অপরাজিত থাকেন বুমরাহ। প্রথম ইনিংসে ১৮৫ রানে পিছিয়ে ছিল সফরকারীদল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগ্রাসী ছিলেন না অজিরা। ভারতীয় বোলারদের তাণ্ডবে ব্যক্তিগত ৮ আর দলীয় ১১ রানে খাওয়াজা ফিরলে প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মার্নাস ল্যাবুশেন ৯ বলে ১ রানে ফেরেন। এই দুইটি উইকেট পেয়েছিলেন বুমরাহ। ম্যাকসুয়েইনি ৪ রানে আর মিচেল মার্শকে ২ রানে ফেরান আকাশ দীপ। এরপর স্টিভ স্মিথকে ফিরিয়ে উইকেট শিকারের মিছিলে যোগ দেন মোহাম্মদ সিরাজ। ৩৩ রানেই অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। অ্যালেক্স কেরি-ট্রাভিস হেড জুটি টিকেছিল দলীয় ৬০ রান পর্যন্ত। হেডকে ১৭ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান সিরাজ। অধিনায়ক কামিন্স দুই ছক্কা আর দুই চারে ১০ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। বুমরাহর বলে কামিন্সের আউট হওয়ার সময় দলীয় স্কোর ছিল ৮৫ রান। আর ৭ উইকেটে ৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। ভারতের সামনে দাঁড়ায় ২৭৫ রানের লক্ষ্য।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম