ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে বড় ধাক্কা মরক্কোর পাহাড় ধসে কক্সবাজারে দুই শিশুর মৃত্যু বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাক করা ৪ জনকে ফেরানো হলো ভারতে বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন যারা সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত সাজা বহাল থাকলেও ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন লে পেন লামায় পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত জলাবদ্ধতা ও পরিবহন সংকটে বৃহস্পতিবারও স্থগিত চবির সব ক্লাস-পরীক্ষা

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৩,  11:06 AM

news image

সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির দেখা না পেলেও হঠাৎ করে দেড়টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টিতে তলিয়ে যায় শহরের বিভিন্ন সড়ক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আবহাওয়ার পরিস্থিতি ছিল এমনটাই এ অবস্থায় আজ শুক্রবার (৬ অক্টোবর) দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আগামী দুই দিন সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এরমধ্যে সারা দেশের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের এ প্রবণতা শনিবার (৭ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। শুক্রবার সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরবর্তী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম