ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বৃষ্টি থাকবে আরও কয়েক দিন, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  11:46 AM

news image

দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মূলত, ভারতের বৃষ্টির পানি ও দেশে টানা বর্ষণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুই দেশে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (১৯ জুন) সকালে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত চলবে। এ ছাড়া বাংলাদেশেও আগামী ২৪ ঘণ্টা সিলেটসহ অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় বিশেষ করে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাওয়ার শঙ্কা বাড়িয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় যে বন্যা চলছে, তা শুধু দেশের বৃষ্টিপাতের ওপরই নির্ভর করছে না। কারণ, বৃষ্টি ছাড়াও পাহাড়ি ঢলের পানিও প্রবেশ করছে। এই ঢল নেমে আসছে আসাম ও মেঘালয় থেকে। এদিকে শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ভারতের বৃষ্টির পানি দেশের কুড়িগ্রাম, সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে প্রবেশে করে আরও এগিয়ে আসছে। এর ফলে নতুন করে জামালপুর, বগুড়া, শেরপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, লালমনিরহাট, নীলফামারি, পাবনা, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভিবাজার, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর প্রভৃতি এলাকা প্লাবিত হওয়ার ম্ভাবনা রয়েছে। মেঘালয় ও আসামে বৃষ্টি না কমা পর্যন্ত বাংলাদেশের বন্যা পরিস্থিতির উন্নতির আশা দেখছেন না আবহাওয়াবিদরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম