বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, 11:02 AM
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, 11:02 AM
বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়
বৃষ্টির পর সাধারণত ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। সর্বশেষ বায়ুর মান সূচকে বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বর্তমানে শহরটির বায়ুমান জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) প্রকাশিত তথ্যে দেখা যায়, ঢাকার এএকিউআই স্কোর ১৬৫। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
একই সময়ে ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৭। ভারতের কলকাতা ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ, পাকিস্তানের লাহোর ১৪৯ স্কোর নিয়ে পঞ্চম এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১২৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে যাওয়া সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।